আমাদের সম্পর্কে
সঞ্চয়নের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
"আল্লাহ তা'য়ালা ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন" । (সূরা বাকারাহ্ আয়াত নং—২৭৫)।
ইসলামী শরীয়াহ্ মোতাবেক ব্যবসায় কার্য পরিচালনা করা, বিনিয়োগকারী প্রত্যেক সদস্যের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিকরা, সমাজের উন্নয়ন সাধন করা, ইসলামী শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি আধুনিক ও প্রতিযোগীতা মূলক বিশ্বের শিক্ষাব্যবস্থার সাথে যেন তালমিলিয়ে এগিয়ে যেতে পারে তদ্রূপ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, সমাজিক সম্পৃতি বৃদ্ধি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
সঞ্চয়নের বিনিয়োগ প্রকল্প সমূহ:
- ১। জমি ক্রয়—বিক্রয় প্রকল্প।
- ২। কিস্তিতে মাল বিক্রয় অর্থাৎ মুদারাবা ঋণ প্রকল্প।
- ৩। শিক্ষা প্রকল্প (শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা)।
- ৪। স্বাস্থ্য সেবা প্রকল্প (হাসপাতাল নির্মাণ করা)।
- ৫। আবাসন নির্মাণ প্রকল্প।
- ৬। স্বর্ণের ব্যবসা।
- ৭। পরিবহন ব্যবসা।
- ৮। ডিলারশিপ ব্যবসা (বহুমুখী পণ্য বিক্রয়)।
- ৯। প্রাণি সম্পদ প্রকল্প (গবাদীপশু, মৎস্য এবং পোল্ট্রি ফার্ম জাতীয় প্রকল্প)
- ১০। বেকার যুবক—যুবতীদের কারিগরী প্রশিক্ষণ প্রদান।
সঞ্চয়নের সুযোগ সুবিধাঃ
- ১। প্রতেক সদস্যের সকল লেনদেনের তথ্য নিজ নিজ মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়া sanchayanbd.com এ লগইন করে সদস্য তার নিজের সকল তথ্য দেখতে পারবেন।
- ২। প্রবাসী ভাই—বোন বিদেশে অবস্থান করে সদস্য হতে চাইলে sanchayanbd.com এ লগইন করে Registration ম্যানুতে গিয়ে নিজেই নিজের ফর্ম পূরণ করতে পারবেন। অথবা তার পাসপোর্টের ফটোকপি ও নমিনির সকল তথ্য সরবরাহ করে সদস্য হতে পারবেন।
- ৩। প্রত্যেক সদস্য সঞ্চয়ন কর্তৃক নির্মিত হাসপাতালে ফ্রি ডাক্তারী চিকিৎসা নিতে পারবেন। এই পরামর্শ সেবা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ৫০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
- ৪। কোন সদস্যের অর্থের প্রয়োজন হলে বা কিস্তিতে পণ্য ক্রয় করতে চাইলে তার জমাকৃত টাকার বিপরীতে ১০০% পর্যন্ত ইসলামী ঋণ সহায়তা পাবেন অর্থাৎ কিস্তিতে মাল কিনতে পারবেন।
- ৫। জরুরী প্রয়োজনে অর্থের দরকার হলে সদস্য তার জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন।
- ৬। সঞ্চয়ন কর্তৃক নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান যেমনঃ—স্কুল, কলেজ ও মাদ্রাসায় সদস্যের সন্তানদের পড়ালেখার বিশেষ সুবিধা প্রদান করা হবে। যেমন: অর্ধ বেতন, পরীক্ষার ফি মওকুফ ইত্যাদি।
- ৭। সঞ্চয়নের শিক্ষার্থী সঞ্চয় হিসাবধারীদের জন্য শিক্ষা বৃত্তির প্রদান করা হবে। (শর্ত প্রযোজ্য)
- ৮। পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারণ সদস্য সবাই সমান সুযোগ—সুবিধা ভোগ করবেন। বিনিয়োগকৃত মূলধন অনুপাতে লাভ—ক্ষতি বন্টন করা হবে।
- ৯। নারী—পুরুষ উভয়েই এই প্রতিষ্ঠানের সদস্য হতে পারবেন।
- ১০। বছরে দুইবার লাভ—ক্ষতির হিসাব মূল্যায়ন করা হবে এবং মুনাফা বন্টন করা হবে।